
মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এর অনুমোদনক্রমে ‘চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ২০১৬’ এর ধারা ২০(১) (ণ) এবং ধারা ২০(১)(জ) অনুযায়ী চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ‘সিন্ডিকেট সদস্য’ হিসেবে চার চিকিৎসকে দুই বছর মেয়াদের জন্য মনোনয়ন প্রদান করা হয়েছে।
১২ ফেব্রুয়ারি ২০২৫ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখার উপসচিব মো. কামাল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, অধিভুক্ত মেডিকেল কলেজসমূহের অধ্যক্ষগণের মধ্য হইতে চ্যান্সেলর দ্বারা মনোনীত চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন দুই জন অধ্যক্ষ রাঙ্গামাটি মেডিকেল কলেজ অধ্যাপক ডা. প্রীতি প্রসূন বড়ুয়া ও কক্সবাজার মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. সোহেল বকস। এ ছাড়া কোন গবেষণা প্রতিষ্ঠানের সদস্য অথবা চিকিৎসা ক্ষেত্রে মূল্যবান অবদান রাখা বাকি দুই জন মনোনীত সিন্ডিকেট সদস্য হলেন ডা. খুরশীদ জামিল চৌধুরী ও ডা. এ কে এম ফজলুল হক।
