
বিশ্ব ক্যান্সার দিবস ২০২৫ উপলক্ষে ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল এন্ড সুপার স্পেশালিটি সেন্টারের উদ্যোগে এক বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয়, যা ক্যান্সার প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির প্রতীক হিসেবে জনসাধারণের মাঝে অনুপ্রেরণা জোগায়। এবারের প্রতিপাদ্য “United By Unique”—এর আলোকে অংশগ্রহণকারীরা একত্রিত হয়ে ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ের গুরুত্ব তুলে ধরেন।
সকাল থেকেই হাসপাতালের উর্ধ্বতন কর্মকর্তা, চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও অন্যান্য স্টাফবৃন্দ সাদা রঙের টি-শার্ট এবং ক্যাপ পরিধান করে এই র্যালিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তাদের পরিধেয় টি-শার্ট এবং ক্যাপে এবারের প্রতিপাদ্য “United By Unique” লেখা ছিল, যা সবাইকে একীভূত হয়ে ক্যান্সার প্রতিরোধ ও চিকিৎসা কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানায়।
র্যালিটি ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল এন্ড সুপার স্পেশালিটি সেন্টারের প্রধান চত্বর থেকে শুরু হয়ে ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতাল পর্যন্ত গিয়ে পুনরায় ফিরে আসে। র্যালির প্রতিটি মুহূর্তই ছিল আবেগপূর্ণ ও অনুপ্রেরণামূলক, যেখানে অংশগ্রহণকারীরা ক্যান্সার সচেতনতার বিভিন্ন বার্তা বহন করে এক ভিন্নমাত্রার পরিবেশ সৃষ্টি করেন।
এই আয়োজনের মাধ্যমে ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল আবারও প্রমাণ করলো যে, ক্যান্সার মোকাবিলায় আমরা সবাই একসঙ্গে আছি, একসঙ্গে থাকবো। সচেতনতা ও সময়মতো চিকিৎসাই পারে ক্যান্সার মোকাবিলার পথ সুগম করতে। আসুন, সবাই মিলে ক্যান্সার প্রতিরোধে অঙ্গীকারবদ্ধ হই!
