বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৫ উপলক্ষে এবিসি বায়োটেক সারাদেশে বিনামূল্যে ডায়াবেটিস নির্ণয় ক্যাম্পেইনের আয়োজন করেছে। ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ এবং রোগ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পরামর্শ প্রদানের লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এবিসি বায়োটেকের পক্ষ থেকে জানানো হয়, গত ১৪ নভেম্বর ২০২৫, সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত, ঢাকাসহ সারাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ বুথ স্থাপন করা হয়। সেখানে অভিজ্ঞ ডাক্তার, মেডিকেল টেকনোলজিস্ট ও স্বাস্থ্যকর্মীরা উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের বিনামূল্যে রক্তে গ্লুকোজ পরীক্ষা, ফলাফল বিশ্লেষণ এবং প্রয়োজনীয় স্বাস্থ্য–পরামর্শ প্রদান করা হয় এবং দেশের ২০টি জেলায় প্রায় ২০,০০০ মানুষ এই সেবার আওতায় ডায়াবেটিস পরীক্ষা করেন। একইসাথে Advanced ABC Group -এর ৫২টি শাখা থেকে অতিরিক্ত সেবা দেয়া হয় আরও ৩০,০০০+ ব্যক্তির।
প্রতিষ্ঠানটির ইনর্চাজ জনাব মো: আশিক আহম্মেদ রাব্বি বলেন, ডায়াবেটিস এখন শুধু একটি রোগ নয়, বৈশ্বিক স্বাস্থ্যঝুঁকি। তাই মানুষের মাঝে সচেতনতা ছড়িয়ে দিতে এবিসি বায়োটেক নিয়মিতভাবে সামাজিক স্বাস্থ্যসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে এবং অস্বচ্ছল ও ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের মাঝে বিনামূল্যে ডায়াবেটিস মিটার বিতরণ করা হয়েছে, যাতে তারা নিয়মিতভাবে নিজেদের স্বাস্থ্যের যত্ন নিতে পারেন। এটি শুধু একটি ক্যাম্পেইন নয়—এটি আমাদের প্রতিশ্রুতি, দায়িত্ববোধ এবং মানবকল্যাণে অটল অঙ্গীকারের প্রতিফলন। তিনি আরও জানান, ভবিষ্যতেও এ ধরণের জনস্বাস্থ্য উদ্যোগ অব্যাহত থাকবে।
