বেসরকারি মেডিকেল কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) কর্তৃক প্রণীত ‘মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ/ইউনিটে এমবিবিএস/বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৫’ অনুযায়ী শিক্ষার্থীদের অনলাইনে নির্ধারিত ছকে আবেদন করতে বলা হয়েছে। আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ৩ ফেব্রুয়ারি থেকে। ফি নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা।
আবেদন প্রক্রিয়া
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) ও ২০২৪-২৫ শিক্ষাবর্ষ এমবিবিএস ভর্তি কমিটির সদস্যসচিব অধ্যাপক রুবীনা ইয়াসমীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনুমোদিত বেসরকারি মেডিকেল কলেজসমূহে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের টেলিটকের মাধ্যমে অনলাইনে (http://dgme.teletalk.com.bd) আবেদন করতে হবে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষায় কৃতকার্য প্রার্থীরা অনলাইন আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। অনলাইনে আবেদন পূরণ করার সময় বিস্তারিত নির্দেশাবলি www.dgme.gov.bd ও www.dghs.gov.bd ভালোভাবে পড়ে, বুঝে, নির্দেশনা অনুযায়ী সতর্কতার সঙ্গে পূরণ করতে হবে। আবেদন ফি ৩০০ (২০০+১০০) টাকা শুধু প্রি-পেইড টেলিটকের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের তারিখ
- অনলাইন আবেদন শুরু: ৩ ফেব্রুয়ারি দুপুর ১২টা থেকে
- অনলাইন আবেদনে শেষ: ৯ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত
- আবেদনের ফি জমা শেষ: ১০ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত
- তালিকা প্রকাশ ও এসএমএস প্রদানের তারিখ: ১৭ মার্চ
- প্রথম নিশ্চায়নের শেষ তারিখ: ১৯ মার্চ
- দ্বিতীয় নিশ্চায়নের এসএমএস প্রদান: ২২ মার্চ
- দ্বিতীয় নিশ্চায়নের শেষ তারিখ: ২৫ মার্চ
- ওয়েবসাইটে তালিকা প্রকাশ ২৭ মার্চ
- ভর্তি শুরু ৩ এপ্রিল
- ভর্তির শেষ দিন: ১২ এপ্রিল।
বিজ্ঞপ্তিতে বিস্তারিত
