
শনিবার ১৫ মার্চ ২০২৫ বাংলাদেশ এসোসিয়েশন অব ক্লিনিক্যাল বায়োকেমিস্টের আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্ট এর ক্যাল গ্যালারিতে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের আহ্বায়ক মাহবুবুর রহমান , যুগ্ম আহবায়ক মো: শফিকুর রহমান ও ফাতেমা খান মজলিশ সহ এডহক কমিটির সদস্যবৃন্দ, সাধারণ সদস্যবৃন্দ এবং বিশিষ্ট উপদেষ্টাবৃন্দ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. সোহেল আহমেদ, উপ-উপাচার্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, অধ্যাপক ড. এনামুল হক, ডিন, বায়োলজিকাল সাইন্স ও চেয়ারম্যান, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, অধ্যাপক ড. ইয়ারুল কবির, উপদেষ্টা, বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি ও সাবেক চেয়ারম্যান, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।
এই মিলনমেলায় বক্তারা অ্যাসোসিয়েশনের ভবিষ্যৎ পরিকল্পনা ও কর্মপন্থা নিয়ে আলোচনা ও সংগঠনের অগ্রগতির জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ এবং এসোসিয়েশনের সফলতার জন্য দোয়া করা হয়।
