রোগীদের সেবা প্রদানের সময় সততা ও নৈতিকতার ব্যাপারে পূর্ণ মনোযোগী থাকতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়ে জামায়াত আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, তা না হলে রোজা বৃথা।
বৃহস্পতিবার (৬ মার্চ) শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) ইফতার মাহফিলে এ আহ্বান জানান তিনি।
