
বিশ্ব ক্যান্সার দিবস ২০২৫ উপলক্ষে বাংলাদেশ স্পেশালাইজ্ড হসপিটালের উদ্যোগে ৪ ফেব্রুয়ারী ২০২৫ তারিখে র্যালীর আয়োজন করা হয়, উক্ত র্যালীতে উপস্থিত ছিলেন অধ্যাপক ডাঃ এস. এ. খান, সাবেক চেয়ারম্যান, বিএসএইচ, অধ্যাপক ব্রিগে. জেনা. মামুন মোস্তাফী (অব.), চেয়ারম্যান, একাডেমিক, রিসার্স ও পাবলিকেশন কমিটি, বিএসএইচ, অধ্যাপক ডাঃ কামরুজ্জামান চৌধুরী, কনসালটেন্ট, অনকোলজি ও রেডিওথেরাপি, বিএসএইচ, অধ্যাপক ডাঃ এম এ খান, কনসালটেন্ট, ক্লিনিক্যাল হেমাটোলজি, বিএসএইচ । এছাড়া উক্ত র্যালীতে উপস্থিত ছিলেন ব্রিগে. জেনা. এস এম এ আল মুইদ (অব.), ডাঃ সাবরিনা কিউ রশিদ, ডাঃ ফেরদৌস আরা বেগম, ডাঃ দেওয়ান এম হাসান, ডাঃ মোঃ আরিফুর রহমান সজল, হাসপাতালের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ, ডাক্তার, নার্স এবং সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
উক্ত র্যালীতে উপস্থিত চিকিৎসক বৃন্দ ক্যান্সার সচেতনতায় করনীয় ও প্রতিরোধ সম্পর্কে মূল্যবান বক্তব্য রাখেন এবং কেক কাটার মধ্যে দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।
