পূবালী ব্যাংক লিমিটেড এর কো-ব্রান্ডেড ক্রেডিট এবং ডেবিট কার্ড বাংলাদেশ ডায়াবেটিক সমিতির মেজর সালেক চেীধুরী বীরউত্তম কনফারেন্স হলে ২৭ জানুয়ারি ২০২৫, সোমবার সকাল ১১.০০ ঘটিকায় অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ সাইফ উদ্দিন, মহাসচিব বাংলাদেশ ডায়াবেটিক সমিতি, পূবালী ব্যাংক লিমিটেড এর উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মোহাম্মদ আনিসুজ্জামানক এবং পূবালী ব্যাংক লিমিটেড ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির কর্মকর্তাবৃন্দ ।

