
খুলনা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মো. আমিনুর রহমানকে নোয়াখালী মেডিকেল কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) পদে নিয়োগ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। একই সাথে তাকে অধ্যাপক (চলতি দায়িত্ব) পদে পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ
উপসচিব দূর-রে-শাহওয়াজ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বর্ণিত পদে ও কর্মস্থলে পদায়ন করা হলো।
এতে আরও বলা হয়, বর্তমান অধ্যক্ষ স্বেচ্ছায় অবসর গ্রহণের পর ডা. আমিনুর রহমানের পদায়নকৃত আদেশ কার্যকর হবে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ রয়েছে প্রজ্ঞাপনে।
